সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬
সংবাদদাতা, জৈন্তাপুর : উপজেলার জৈন্তিয়া ডিগ্রী কলেজ ও ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীদের নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজ ;
ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডক্টর মো. এনামূল হক সরদার এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী অধ্যাপক জগদীশ চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: খায়রুল ইসলাম, প্রভাষক গোপিকা রঞ্জন দাস, এম নুরুন্নবী, জীতেন্দ্র কুমার চাট্টার্জ্জী, রুনা বেগম, সাইফুল ইসলাম, মো: ইদ্রিস আলী, শংকর দেব নাথ, মো. মুহিদুর রহমান ও অফিস সহকারী আবুল হোসেন মো. হানিফ ও একাদশ শ্রেণীর ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে খালেদা আক্তার তান্নি।
জৈন্তিয়া ডিগ্রী কলেজ : জৈন্তিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মুদ্দসির আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রহিম। প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ কুতুব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক রুমেন আহমদ, ফজলুল করিম, ফখরুল ইসলাম, সুকান্তদেব, ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ, সাদিক আহমদ প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি