জৈন্তাপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

সংবাদদাতা, জৈন্তাপুর:জৈন্তাপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী পিয়াঙ্কা বিশ্বাস (১৪) ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। এলাকাবাসী জানান, ১৫ মার্চ (বুধবার) দুপুরে বিদ্যালয় হতে লাঞ্চের সময় বাড়ী যায় সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী পিয়াঙ্কা বিশ্বাস(১৪)। দুপুর সাড়ে ১২টায় বাড়ি ফিরার পথে বিদ্যালয় সংলগ্ন বাড়ীতে প্রবেশ করে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে জৈন্তাপুর উপজেলার ছৈলাখেল গ্রামের নিপুল বিশ্বাসের মেয়ে। এলাকাবাসীর ধারনা- প্রেমঘটিত কারণে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান- প্রতিদিনের ন্যায় বিদ্যালয় হতে মেয়েটি দুপুরের ছুটিতে খাওয়ার জন্য বের হয়। কিছুক্ষনের মধ্যে খবর আসে সে বিদ্যালয় সংলগ্ন বাড়িতে গাছের সাথে ফাঁস লেগেছে। এলাকাবাসীসহ বিদ্যালয়ের লোকজন তাকে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন  সিলেটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এমএমআ

সর্বশেষ সংবাদ