সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শনিবার (০২ জুন) সকালে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া পৌঁছান।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এসময় ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ১৫ শিশুর হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে এসব শিশুদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন।
শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও শেখ জামিল যুব প্রশিক্ষণ কেন্দ্রের মোট ৩শ’ এতিম ও দুস্থ শিশুকে পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী।
প্রধানমন্ত্রী হাত থেকে ঈদের উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিশুরা। দেশের বিভিন্ন জেলায় এসব এতিম শিশুদের বাড়ি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে দেয়া ঈদ উপহার সামগ্রী এবারের ঈদে এই এতিম ও দুস্থ শিশুকে তাদের জীবনে একটা অন্য রকম আনন্দ জোগাবে। এসব এতিম শিশু দু’হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছে।
সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি