সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
মাকসুদা লিসাঃ নিজের আঙ্গিনায় খেলা। ঘরের মাঠ। সাধারণ মানের নয় কোনভাবেই। তাৎপর্য থাকছে। আছে উদযাপনের উপলক্ষ্য। স্মরণীয় বরণীয় করে রাখার আয়োজন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেষ্ট অভিষেক হতে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর সিলেট ক্রিকেট স্টেডিয়াম মর্যাদার দিক হতে আরো উপরে উঠে যাচ্ছে। বলা যায় সম্পূর্ণতা পাচ্ছে।
আগামী ৩-৭ নভেম্বর হতে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে এই ভেন্যুতে অভিষেক টেস্ট খেলবে।
আর সেই আয়োজনে সামিল হতে পারছেন না সিলেটের লোকাল হিরোরা। যাদের স্বপ্ন সাধনায় শুধুই ক্রিকেট আর ক্রিকেট।
বাংলাদেশ ও জিম্বাবুয়ে যখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাদা পোষাকে মাঠে নামবে। সেই সময় লোকাল হিরোরা সমুদ্র সৈকত পাড়ের স্টেডিয়ামে এনসিএলের পরবর্তী রাউন্ডের ম্যাচের জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন। সামনে ৫-৮ নভেম্বর তাদের লড়তে হবে ঢাকা বিভাগের সঙ্গে। কঠিন প্রতিপক্ষ।
আগামী ৮ নভেম্বর কক্সবাজার রাউন্ডের খেলা শেষ করবে সিলেট। এর মাঝে শেষ হয়ে যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেষ্ট ম্যাচ।
নিজেদের মাঠের অভিষেকে সামিল হতে পারছেন না রাজিন সালেহ, অলক কাপালী, এনামুল হক জুনিয়র ও ইমতিয়াজ তান্নাদের মতো লোকাল ক্রিকেটাররা। যারা এ সময় জাতীয় দলে খেলেছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মাঠে নেমেছেন। সাথে আছেন জাকি ও শাহনাজ আহমেদের মত প্রতিভাবান ক্রিকেটার।
এদিকে সিলেটের অভিষেক টেষ্ট স্মরণীয় করে রাখতে বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেটের সাবেক টেস্ট ক্রিকেটারদের সম্মাননা প্রদানের উগ্যোগ নিয়েছে। বাংলাদেশ দলে যারা সাদা পোষাকে মাঠে নেমেছিলেন। তাদেরকে টেষ্টের প্রথম দিন বিশেষ সম্মান জানাবে রাখতে বিভাগীয় ক্রীড়া সংস্থা। এলক্ষ্যে তাদেরকে আমন্ত্রণও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
টেলিফোন করেছেন হাসিবুল হোসেইন শান্ত, রাজিন সালেহ সহ অন্যদেরকে। সিলেটের হয়ে টেষ্ট খেলার সৌভাগ্য হয়েছে হাসিবুল হোসেইন শান্ত, রাজিন সালেহ, এনামুল হক জুনিয়র, তাপস্য বৈশ্য, অলক কাপালী, নাজমুল হোসেন ও আবুল হাসান রাজু’র।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু কক্সবাজার হতে দীর্ঘ ১৭ ঘন্টার যাত্রা পথ পাড়ি দিয়ে সিলেট। আবার কক্সবাজার ফিরে যাওয়া। অনেকটাই ঝুঁকি ঝামেলার বিষয়। পথের ক্লান্তি। এরপর ৫ নভেম্বর ঢাকার বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে মাঠে নামতে হবে। সবকিছু বিবেচনায় রাজিন, অলক, এনামুলরা সিলেটে আসছেন না এটা প্রায় চূড়ান্ত।
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিনকে এই বিষয়ে জানতে চাওয়া হলে বলেন, “ আমাদেরকে নাদের ভাই ফোন করেছিলেন। আমরা ভাইকে বুঝিয়ে বলেছি। এতটা পথ যাত্রা করে আবার ফিরে আসাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আশা করছি সবাই আমাদের অবস্থান হতে বিষয়টা চিন্তা করবেন’।
সিলেটের অভিষেক টেষ্ট নিজেদের সামিল করতে না পারলেও বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন রাজিন।
এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, আমরা থাকতে পারছিনা। আপসোশ থাকবেই। এমন একটা স্মরণীয় দিন। তবে আমরা খুশী। আমাদের প্রত্যাশা পুরন হয়েছে। তাছাড়া বর্তমান দলে আমাদের দুই লোকাল ক্রিকেটার আছে। আবু জাহেদ রাহি ও খালেদ আহমেদ। ওরা আমাদের গর্ব। আমরা আশা করছি এই দুইজন ভাল কিছু উপহার দেবে দেশবাসীকে’।
অলক কাপালী বললেন, “ আমরা নিজেরাও ক্রিকেট নিয়ে ব্যস্ত। সিলেটে নেই। থাকলে অবশ্যই যেতাম। ভেন্যুর অভিষেক হবে। এমন দিন তো প্রতিদিন আসেনা। নিজের শহরে থাকলে মাঠে থাকতাম। অভিষেক টেষ্টে নিজেদের সামিল করতে উপস্থিত হতাম’।
বাংলাদেশ ২-০ তে টেষ্ট সিরিজ জিতবে এমনটা অলকের ভবিষ্যৎবানী। এই অল-রাউন্ডার বলেন, জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। এখানে অন্যকিছু ভাবার সুযোগ নেই। বাংলাদেশ অনেক ভাল খেলবে’।
সিলেট ভেন্যুর অভিষেকে আসা হচ্ছে না রাজিন সালেহ , অলক কাপালী এনামুল হক জুনিয়রদের।
অনেক ক্রিকেট আসর বসেছে সিলেটে। আয়োজন হয়েছে আন্তর্জাতিক ম্যাচ। ২০১৪ সাল হতে ২০১৮ পর্যন্ত। সিলেটবাসী উপভোগ করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ (ছেলেদের)। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ। আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের ম্যাচ। বাকি ছিল টেষ্ট ট্যাটাস। সেই স্বীকৃতিও পাওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি আনুষ্ঠানিকতা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি