সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ ঈদ উদযাপন করতে প্রতি বছর রাজধানী ছেড়ে প্রিয়জনদের সান্নিধ্যে ছুটে যান কয়েক লাখ মানুষ। সড়ক পথে দীর্ঘ যানজট আর ভোগান্তি তো আছে। সঙ্গে আছে দুর্ঘটনার শংকা। রাজধানীবাসি সড়ক-মহাসড়কে ‘যানজট-ভোগান্তি’র ঝুঁকি নিতে চান না। তাই ট্রেনের যাত্রাই নিরাপদ। তাই ঈদকে সামনে রেখে বেড়ে যায় ট্রেনের টিকিট চাহিদা।
ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে গত বৃহস্পতিবার হতে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিদিন ভীড় বাড়ছে। ট্রেনের অগ্রিম টিকিট কিনতে ১০ ঘণ্টা অপেক্ষা করেও টিকিট কিনতে পাচ্ছেন না অনেকেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু ক্লান্তি নেই। টিনিট না নিয়ে ফিরবেন না।
অপর দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ হতাশ করছেন না। কর্তৃপক্ষ বলছে টিকিট পর্যাপ্ত আছে। এবার কালোবাজারে টিকিট বিক্রি না হওয়ায় সবাই টিকিট পাচ্ছেন। কেউ অভিযোগ করেননি। আশা করি সবাই টিকিট নিয়ে বাসায় ফিরতে পারবেন।
ঈদ উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ৬ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট দেওয়া হচ্ছে। এই টিকিট পেতে অনেকে ভোর, এমনকি আগের দিন রাত থেকেও অপেক্ষা করছেন স্টেশনে।
কমলাপুর রেল স্টেশন এলাকায় যে কোনো ধরনের প্রতারণা রুখতে কড়া নজর রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীও।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি