সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি,কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার মাগুরছড়া পাহাড়ি এলাকায় সিলেটগামী পাহাড়িকা ট্রেন (আন্তনগর ৭১৯) আটকা পড়েছিল।
ট্রেনের ইঞ্জিনের চাকায় ত্রুটির কারণে বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটলেও সৌয়া এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আখাউড়া-সিলেট রেলপথের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের ব্যাকম লাইন (হাওয়ার লাইন) কাজ না করায় চাকা জ্যাম হয়ে ট্রেনটি সৌয়া এক ঘন্টা আটকা পড়ে। ট্রেনের ইঞ্জিনের ব্যাকম মেরামত করে বিকাল ৫টা ৫৬ মিনিট অতিক্রম করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
প্রভাতবেলা /২৯-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি