ডায়াগনস্টিক সেন্টারে কি করছিলেন শিল্পা শেঠি!

প্রকাশিত: 8:40 PM, June 18, 2018

অতি সম্প্রতি একটি ডায়াগনস্টিক সেন্টারে দেখা গিয়েছে শিল্পা শেঠিকে। এরপর থেকেই গুঞ্জন।

 

বলিউডের এই অভিনেত্রী ডায়াগনস্টিক সেন্টারে কি করেন !

 

আলোচনা ও কানাঘুষা সর্বত্র ।

 

তবে কি শিল্পা ডায়াগনস্টিক সেন্টারে কোন গোপন টেস্ট করাতে হাজির হয়েছিলেন ।

 

নাকি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এই ভারতীয় হার্ড থ্রুব অভিনেত্রী।

 

তবে, বিষয়টিকে মিথ্যা দাবি করে শিল্পা জানান, “হায় ঈশ্বর! আমি আমার নিয়মিত চেক আপের জন্য ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম। এটি জানার জন্য যে, আমার শরীরের সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু আমি অন্তঃসত্ত্বা না।”

 

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন শিল্পা শেঠি। সবশেষ ২০১৪ সালে ‘ঢিশকাও’ ছবিতে দেখা গেছে তাকে। বর্তমানে স্বামী, সন্তান ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় কাটে তার।

 

শিল্পা শেঠি ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০ টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে। এছাড়াও তিনি ধাড়কান (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ২০০৪ সালের ‘ফির মিলিঙ্গে’ চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন।

সর্বশেষ সংবাদ