ঢাকার পথে চীনা মেডিকেল বিশেষজ্ঞ দল

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

ঢাকার পথে চীনা মেডিকেল বিশেষজ্ঞ দল

 

প্রভাতবেলা ডেস্ক:

চীন থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগের সেবা দিতে মেডিকেল বিশেষজ্ঞদের দল ঢাকার পথে রওনা দিয়েছে।

 

সোমবার ( ৮ জুন) ১০ সদস্যের এই মেডিক্যাল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

বিমানবন্দরে চীনা মেডিকেল বিশেষজ্ঞদের স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ দুই দেশের অন্য কর্মকর্তারা।

 

বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিকেল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে আসছে। সোমবার দলটি ঢাকায় পৌঁছাবে। চীনা মেডিকেল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ