সিলেট | |
প্রকাশিত: 5:11 PM, May 23, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ চাঁদাবাজি বন্ধ না হলে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে জানিয়েছে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের নামে স্কেলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি এ অভিযোগ তুলেছে।
বুধবার ( ২৩মে ) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক মো. নুরুল আবছার অভিযোগ করে বলেন, পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের ওজন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড ও দাউদকান্দিতে দুটি স্কেল বসানো রয়েছে।
যার মধ্যে সীতাকুণ্ডের স্কেলটিতে চালকদের হয়রানিসহ বেপরোয়া চাঁদাবাজি চলছে।
ট্রান্সপোর্ট মালিকরা এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
অন্যথায় কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দেন আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সদস্যরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি