সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের সংগ্রহ ৩০১ রান ছয় উইকেট হারিয়ে। দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরী এবং মিডল অর্ডারে মাহামুদুউল্লাহ রিয়াদের মারমুখী ব্যাটিং বাংলাদেশ দল তিনশত রানের মেইল ফলক টপকে যেতে পেরেছে।
ওয়েস্ট ইন্ডিজে এটি সফরকারী বাংলাদেশের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০১২ সালে খুলনায় ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ ২৯২ রান করেছিল বাংলাদেশ দল। ব্যাটসম্যানরা একটি ভাল সংগ্রহ তুলে দিয়েছেন। দলের জয়টা এবার নিশ্চিত করতে হবে বোলারদের।
তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি উভয় দলের জন্য সিরিজ নির্ধারনী ম্যাচে রুপ নিয়েছে। সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে ৪৮ রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় মাত্র ৩ রানের ব্যবধানে। আগের ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ক্যারিবীয়রা। তাই বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি হয়ে উঠে কঠিন পরীক্ষার।
সিরিজ নির্ধারণে সেন্ট কিটসে তৃতীয় ম্যাচে মুখোমুখি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দল। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তামিম ইকবাল ও এনামুল হক বিজয় ইনিংস শুরু করেন। এই ম্যাচে তামিমের ওপেনিং পার্টনার এনামুল ৩১ বলে ১০ রান করে ফিরে আসেন ড্রেসিং রুমে।
কোনোভাবেই ছন্দে ফিরতে পারছেন না এনামুল হক বিজয়। আগের ম্যাচে ৯ বলে ২৩ রানের টেস্ট ইনিংস খেলেছিলেন। প্রথম খেলায় রানের খাতাই খুলতে পারেননি বিজয়। উইকেটে থিঁতু হতে পারেননি জাতীয় দলের এ ওপেনার। জেসন হোল্ডারের বলে ক্যাচ তুলে ফিরে যান।
উদ্বোধনীতে ৩৫ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। এরপর তামিম ও সাকিব আল হাসান জুটি বাঁধেন। এই জুটিতে তারা ৮১ রান সংগ্রহ করে দলকে বিপদমুক্ত করে খেলায় ফেরান। একপ্রান্তে তামিম ফিফটি পূর্ণ করেন। অন্য প্রান্তে সাকিব হারিয়ে ফেলেন উইকেট। ৪৪ বলে ৩ চারের সাহায্যে ৩৭ রান করেন সাকিব অ্যাসলে নার্সের বলে কিমো পাওয়েলের হাতে ক্যাচ তুলে দেন। বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট।
এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৭ ও ৫৬ রানের ইনিংস খেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
মুশফিক রহিম অ্যাসলে নার্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১৪ বলে ১২ রান করে । আগের দুই ওয়ানডেতে মুশফিকের সংগ্রহ ছিল ৩০ ও ৬৮ রান।
তামিম দেবেন্দ্র বিশুর শিকার হওয়ার আগে ১২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় তুলে নেন ১০৩ রান। এনিয়ে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। ওয়েস্ট ইন্ডিজ সফরে এটি তামিম ইকবালের দ্বিতীয় সেঞ্চুরী। এর আগে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরী হাকিয়েছেন এই ওপেনার।
মাশরাফি বিন মুর্তজা ছোটখাটো একটা কার্যকরী ইনিংস খেলেছেন। পঞ্চম উইকেট জুটিতে ব্যাটিংয়ে ঝড় তুলেন দু’জনে। রিয়াদের চেয়ে বেশি আক্রমনাত্মক ব্যাটিং করেন মাশরাফি। জেসন হোল্ডারের বলে ক্রিস গেইলের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ২৫ বলে চার বাউন্ডার ও এক ছক্কায় ৩৬ রান করে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি।
এরপর মাহামুদ উল্লাহ খেলেছেন নান্দনিক ইনিংস। হাত খুলে খেলেছেন সট। বাউন্ডারী ওভার বাউন্ডারীতে স্লোগ ওভারে দ্রুত গতিতে রান তুলেছেন মাহামুদ উল্লাহ। ক্যারাবীয়ান বোলারদের উপর তান্ডব চালিয়েছেন রীতিমত।ওয়ানডে ক্যারিয়ারে ১৯তম ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলের হয়ে ১৫৬টি ওয়ানডে ম্যাচ খেলে ১৯টি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরিতে তিন হাজার ৪৩৭ রান করেনে এ অলরাউন্ডার। টেস্টের সাদা পোশাকে এক সেঞ্চুরি ও ১৫টি ফিফটিতে দুই হাজার ৮৪ রান করেছেন রিয়াদ।
শেষ দিকে মাহামুদুউল্লাহ ব্যাটিং ঝড়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সরবচ্চো রান তুলে নিতে পারে। মাহামুদুউল্লাহ ও একদিনের ক্রিকেটে সেরা ইনিংস এটি।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, কিয়েরন পাওয়েল, সিমরন হিতমার, জেসন হোল্ডার (অধিনায়ক), রেভমন পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, কিমো পাওয়েল, আসলে নার্স ও শেল্ডন ক্যাটেল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি