সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের এরইমধ্যে মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে।
ত্তবে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার কাজ চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈধ প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন আগামী ৯ জুলাই। আর প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই। প্রতীক পাওয়ার পর প্রচার করা যাবে।
আবার ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার কাজ বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে আইনে। ভোটগ্রহণ শুরু হবে আগামী ৩০ জুলাই সকাল ৮টায়।
অর্থাৎ ১০ জুলাই থেকে ২৮ জুলাই মধ্যরাত পর্যন্ত প্রচার কাজ চালানো যাবে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে- সিটি করপোরেশন নির্বাচন বিধিমালার বিধি ৫ অনুসারে-প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি বা সংস্থা কোনো নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে না।
এই বিধি সকেল প্রার্থী ও তার সমর্থকদের মেনে চলতে বলা হয়েছে।
সময়ের আগে প্রচারণায় নিষেধাজ্ঞা ছাড়াও যে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা থেকে বিরত থাকার নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।
প্রচার কাজের জন্য প্রতিটি ওয়ার্ডে কেবল একটিমাত্র শব্দবর্ধণকারী যন্ত্র বা মাইক ব্যবহার করার জন্য প্রার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রার্থীরা পথসভা বা ঘরোয়া সভার জন্য অন্তত ২৪ ঘণ্টা আগে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী বিধিমালার কোনো বিধান অমান্য করলে, তিনি নির্বাচিত হওয়ার পরও তার প্রার্থিতা বাতিল করতে পারে নির্বাচন কমিশন। ক্ষমতাবলেই করবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি