সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪
প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রাম থেকে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ বন্দুকসহ পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) ভোরে দিরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে হাতিয়া গ্রামের দবির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ অবৈধ অস্ত্র উদ্ধার হয়। এ সময় দবির মিয়া (৫৫) ও তার ছেলে জাকরান মিয়া (২১) কে আটক করেন পুলিশ।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হাতিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও অস্ত্রের মহড়া সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে অবৈধ বন্দুকসহ দুজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি