দেশের এখন একটি মাত্র সমস্যা আর তা হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামীলীগ: আমির খসরু

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মে ৭, ২০১৭

দেশের এখন একটি মাত্র সমস্যা আর তা হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামীলীগ: আমির খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক  বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের এখন একটি মাত্র সমস্যা আর তা হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামীলীগ। এই স্বৈরাচারী তাবেদার সরকার ক্ষমতা থেকে সরে গেলেই খুন, গুম, হত্যা, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি বন্ধ হবে। একই সাথে স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে। মুক্তিকামী জনতার আস্থার প্রতীক ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এর ভিতরে জাতির আগামী দিনের সম্ভাবনা, উন্নয়ন-অগ্রগতির রুপরেখা রচিত হয়েছে। ১০ মে জাতির নিকট তা প্রকাশিত হবে। আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়েই সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারগারে আটকে রাখা হয়েছে। ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ শত শত নেতাকর্মীদের গুমের সাথে জড়িতদের বিচার বাংলার মাটিতে হবেই। বিএনপি কে ছাড়া দেশে আর কোন নির্বাচনের বাকশালী স্বপ্ন দেশপ্রেমিক জনতা হতে দেবেনা।
সাবেক মন্ত্রী আরো বলেন- আওয়ামীলীগ সরকার শুধু গনতন্ত্র হত্যা করেই ক্ষান্ত হয়নি। তার ক্ষমতায় ঠিকে থাকতে দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছে। দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানে জাতির লাভের চেয়ে ক্ষতিই হবে বেশী।
তিনি ৭মে রবিবার বিএনপি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সাংগঠনিক টীমের সফর উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী আহমদ এর পরিচালনায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত বিশাল কর্মী সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, বিএনপির কর্মী সমাবেশের জন্য সিলেটের বড় বড় হল এবং কমিউনিটি সেন্টার ভাড়া নিতে গেলে কোন অদৃশ্য সূতোর ইশারায় ঐসকল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হল এবং সেন্টার ভাড়া দিতে অপরাগতা প্রকাশ করেন। যার ফলে শহীদ সুলেমান হলে এই সমাবেশ করতে হয়েছে।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইলিয়াস পতœী তাহসীনা রুশদী লুনা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আলহাজ্ব এম.এ হক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, মহানগর সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক এমপি আবুল কাহির চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সহ-সভাপতি নছিরুল হক শাহীন, সহ-সভাপতি এনায়েতুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক তসলিম আহমদ নিহার, ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাজ মো: ফখর উদ্দীন চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জকিগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক শফিকুর রহমান, জকিগঞ্জ পৌর সাধারন সম্পাদক আব্দুস শাকুর, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক কাউন্সিলার সালেহা কবির শেপি, জেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দীন প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা শামসুল হক। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ