সিলেট | |
প্রকাশিত: 3:22 PM, October 1, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্নাঙ্গ রূপ পেতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। একটি আন্তর্জাতিকমানের বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে কাজও চলছে। যা হবে বর্তমান থেকে প্রায় তিনগুণ।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক এ টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেব, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড যথাসময়ে সম্পন্ন হবে। এই বিমানবন্দর সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর একটা উপহার।
এসময় মন্ত্রী আগামী দু’চারদিনের মধ্যে (৪ অক্টোবর) সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হবে বলেও জানান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি