সিলেট ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মপক্ষ সমর্থন শেষে তারা এ দাবি করেন। এরপর বিচারক যুক্তিতর্ক উপস্থাপন শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য জানিয়েছেন।
এ মামলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অভিযোগপত্রের ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য এ তারিখ ধার্য করেন।
এর আগে ২৩ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি