সিলেট | |
প্রকাশিত: 2:22 PM, January 6, 2024
প্রভাতবেলা ডেস্ক: পটুয়াখালী পৌর শহরের শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভোটকেন্দ্রটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
শেরেবাংলা স্কুল কর্তৃপক্ষ জানায়, ভোরের দিকে স্কুলের পূর্ব পাশের হলরুমের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। বিদ্যালয়ের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ পুড়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা মিনি বলেন, ‘বিদ্যালয়ের একটি কক্ষে কে বা কারা আগুন দিয়েছে বলতে পারিনা। আমি শোনার পর জেলা প্রশাসককে বিষয়টি জানাই। তিনি স্কুলে এসে পরিদর্শন করেন।’
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন,’আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুবই সামান্য আগুন লেগেছে। এতে আমাদের নির্বাচনের কোন বাধাগ্রস্ত হবে না। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি