পুলিশের ধমকে বিএনপির পতাকা মিছিল পণ্ড

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: পুলিশের ধমকেই বিএনপির সিলেট বিএনপির কালো পতাকা মিছিল পন্ড। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ কালো পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করেছিল।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিল বের করতে চায় দলীয় নেতাকর্মী। এসময় পুলিশের  একটি দল ধমক দেয় নেতা কর্মীকে। চুপসে যান নেতারা। নেতাকর্মীরা মিছিল ছাড়াই দ্রুতপদে হাটেন আম্বরখানার  দিকে । সেখানে গিয়ে পুনরায় মিছিলের চেষ্টা করলেও আবারও পুলিশের বাধায় পড়েন। ফলে মিছিল না করেই ছত্রভঙ্গ হয়ে ফিরে যান তারা।

এ ব্যাপারে মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী গণমাধ্যমকে বলেন, ‘তারা প্রশাসনের অনুমতি নেননি। ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় তাদের মিছিল করতে দেওয়া হয়নি।’

সর্বশেষ সংবাদ