প্রভাতবেলায় সংবাদ প্রকাশ: জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: 7:53 PM, October 3, 2020

প্রভাতবেলায় সংবাদ প্রকাশ:  জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

প্রভাতবেলা প্রতিবেদক:

দৈনিক প্রভাতবেলায় জাফলংয়ে থামছে না বালু উত্তোলন শীর্ষক সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের । আর তাতেই গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স ।

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালুমহাল ও মাটি কাটা আইনের মামলায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার মুখলেছুর রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. নূর হোসেন নির্ঝর বলেন, ‘জাফলং চা-বাগান সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক টাস্কফোর্সের অভিযান চালিয়ে দু’টি মামলায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ