সিলেট | |
প্রকাশিত: 1:56 PM, May 19, 2021
প্রভাতবেলা ডেস্ক:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর সড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দু’জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকার মো. আরিফুর রহমান ও হাজেরা বেগম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর দুজনের নাম পরিচয় জানা যায়নি।
আহত একজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের বাসিন্দা।
ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি