বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 12:55 AM, July 12, 2019

বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও দিক নির্দেশনায় বিগত এক দশকে ভারতের সঙ্গে সুসম্পর্ক একটি নতুন উচ্চতায় আসীন হয়েছে। বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সম্পর্ক বর্তমানে অনন্য উচ্চতায় অবস্থান করছে।

‘তবে উভয় দেশ নিকটতম প্রতিবেশী হওয়ায় উভয়ের মধ্যে বিভিন্ন ইস্যু থাকাটা অত্যন্ত স্বাভাবিক। আমাদেরও আছে। বাংলাদেশ পারস্পরিক বোঝাপড়া এবং সুপ্রতিবেশীসুলভ ও ইতিবাচক মনোভাব নিয়ে এগুলো সমাধানের প্রচেষ্টা চালানো হচ্ছে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নে আমাদের দুদেশের ঐকান্তিক ইচ্ছার বিষয়টি অত্যন্ত স্পষ্ট। স্থল সীমানা ও সমুদ্রসীমার সমাধান, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ছিটমহল বিনিময় আমাদের দুদেশের মধ্যকার সদিচ্ছার সর্বোচ্চ প্রতিফলন।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে ৮ হাজার ৮৪৮ জন বাংলাদেশী পৃথিবীর বিভিন্ন দেশের জেলে বা ডিটেনশন সেন্টারে আটক আছে।

আরও পড়ুন  কার্লোস-হার্নান্দেজের গোলে মেক্সিকোর টানা জয়

কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে বিদেশী কারাগারে আটক বাংলাদেশীদের ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। এটা রুটিনমাফিক পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের সাহায্যে করে আসছে-বলেন মন্ত্রী।

সর্বশেষ সংবাদ