সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০
♦মারুফুল হক চৌধুরী♦ আজ শুক্রবার বা’দ ফজর থেকেই শুরু হয়ে যাবে আইয়্যামে তাশরিক। এই আইয়ামে তাশরিক বা তাকবীবে তাশরীক কি? কেনই বা এটা পড়া হয় ? তা কি আমরা জানি? অনেকে জানি অনেকে জানিনা।
আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াআল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটাকে তাকবিরে তাশরিক বলে।
সহিহ বোখারি শরিফের অন্যতম ভাষ্যকার ইমাম বদরুদ্দিন আল-আইনি (রহঃ) এ সম্পর্কে বলেন, সাইয়্যেদুনা হজরত ইবরাহিম (আঃ) আল্লাহ্ তা’য়ালার পক্ষ থেকে আদিষ্ট হয়ে স্বীয়পুত্র হজরত ইসমাইল (আঃ)কে যখন জবেহ করতে পূর্ণ প্রস্তুত হলেন তখন হজরত জিবরাইল (আঃ) আল্লাহর নির্দেশে বেহেশত থেকে হাবিলের কোরবানি করা দুম্বাটি নিয়ে রওনা হলেন। তার সন্দেহ হচ্ছিল, হয়তো তিনি জমিনে পৌঁছানোর আগেই হজরত ইবরাহিম (আঃ) জবেহের কাজ সম্পন্ন করে ফেলবেন। তাই তিনি আকাশ থেকেই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরত ইবরাহিম (আঃ) তার কণ্ঠ শুনে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন, হজরত জিবরাইল (আঃ)-এর ছেলে ইসমাইলের পরিবর্তে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসছেন। ফলে তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াআল্লাহু আকবার। বাবার মুখে আল্লাহর একত্ববাদ ও বড়ত্বের বাণী শ্রবণ করে ছেলে ইসমাইল (আঃ) ও আল্লাহর জালাল ও হামদ পেশ করে বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
একজন ফেরেশতা ও একজন নবী এবং একজন ভাবী নবী- এই মহান ব্যক্তিত্রয়ের পবিত্র কালামসমৃদ্ধ এ আমলটুকু আল্লাহপাকের দরবারে এতটাই কবুল হয়ে যায় যে, কিয়ামত পর্যন্ত তা সব মুসলিম উম্মাহর কণ্ঠে উচ্চারিত হতে থাকবে বলে আল্লাহ্ তা’য়ালা ঠিক করেন।
জিলহজ্জ মাসের ৯ তারিখের ফজরের নামাজ থেকে শুরু করে ১৩ জিলহজ্জ (এই ৫ দিনকে আইয়্যামে তাশরিক বলা হয়) আসর নামাজ পর্যন্ত প্রতি ফরজ নামাজান্তে মুসল্লি চাই একাকী হোক বা জামাতে নামাজ আদায়কারী, পুরুষ হোক বা মহিলা- সবারই একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা অনুচ্চ স্বরে এই তাকবির বলবে। -শামি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি