সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, দীর্ঘদিন আন্দোলন করে এলেও নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি বিএনপি। শাস্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি সফল হয়েছে। ৭ জানুয়ারি এর প্রমাণ মিলেছে। জনগণ বিএনপির ডাকা কর্মসূচিতে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। আগামী দিনেও গণতান্ত্রিক কর্মসূচি আসবে। সেখানে জনগণকে সঙ্গে নিয়েই সরকারের পতন ঘটানো হবে। নেতাকর্মীরাও সক্রিয়ভাবে মাঠে আছেন। বিএনপিসহ সমমনা দলগুলো শিগগিরই নতুন কর্মসূচিতে যাবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকার্মীরা সংগঠিত হয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করবেন। গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ডের পর বিএনপির প্রায় ২৫ হাজার নেতাকর্মী কারাগারে। মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৩ জন স্থায়ী কমিটির পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের অনেকেই কারাবন্দি। তাদেরকে মুক্তকরণের পাশাপাশি গণতান্ত্রিকভাবে আন্দোলন অব্যাহত রাখা হবে। একই সঙ্গে বহির্বিশ্বের কর্মকাণ্ডের ওপর নজর রয়েছে। পরিবেশ ও পরিস্থিতির আলোকে যে কোনো সময় যে কোনো ধরনের কর্মসূচি আসবে।
ওইসব নেতা আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি ভোট বর্জনের পক্ষে গণসংযোগ ও অসহযোগ আন্দোলন ঘোষণা দিলেও কেন্দ্রীয় নেতারা আত্মগোপন থেকে বের হননি। এতে সরকারবিরোধী আন্দোলন কাক্সিক্ষত মাত্রায় পৌঁছেনি। সেই সুযোগে সরকার একরকম নির্বিঘ্নে নির্বাচন করার সুযোগ পেয়েছে। যদিও ভোটকেন্দ্রে ভোটার যায়নি। বিএনপি প্রাথমিকভাবে একদিকে সফল। দেশবিদেশে একতরফার নির্বাচন ‘ডামি নির্বাচন’ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে।
দিনাজপুর বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, একদফা দাবিতে আমরা যে আন্দোলনে ছিলাম, সেটায় আমরা সফল। মানুষ যেভাবে ভোট বর্জন করেছে, সেদিক দিয়ে তাকালে বিএনপির আন্দোলন সফল হয়েছে। সরকারের পতন না ঘটলেও যেনতেনভাবে টিকে আছে। ৭ জানুয়ারি যেটা হয়েছে, এটাকে কেউ নির্বাচন বলে না। সরকার জোর করে আছে। এখন সামনের দিনে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে যেভাবে কর্মসূচি ঘোষণা দেবে, আমার সেভাবেই আন্দোলন করে যাব।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারবিরোধী আন্দোলনে সিনিয়র নেতারা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ কাজ করেছেন। তারা আন্দোলনকে নানাভাবে গতি দিয়েছেন। এত মামলা, হামলা ও গণগ্রেফতারের মধ্যেও তারা কর্মসূচি পালন করেছেন। স্থায়ী কমিটির নেতারাও রাস্তায় রাস্তায় মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও জনগণ বিএনপির পক্ষে ছিল। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাবন্দি। এর মধ্যেও কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা সর্বোচ্চ দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি