সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর নাইস কনভেনশন সেন্টারে মহাসমাবেশ শুরু হয়।
সোমবার থেকে রাজশাহীর সঙ্গে অন্যান্য জেলার বাস যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে নগরীর প্রতিটি মোড়ে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। বড় কোনো গাড়ি নগরীতে ঢুকতে দেয়া হয়নি।
তবে গাড়ি বন্ধ থাকলেও নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাই, জয়পুরহাট, আত্রাইসহ অন্যান্য জেলা ও উপজেলা থেকে লোকজন সমাবেশে যোগ দিয়েছেন। বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী সংগঠনগুলোর ব্যানার নিয়ে স্লোগান দিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এছাড়া কেন্দ্রীয় কমিটির আরো নেতারা উপস্থিত রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি