বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিয়ানীবাজার পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন

প্রকাশিত: 4:24 PM, April 25, 2017

সংবাদদাতা, বিয়ানীবাজার:  বিচ্ছিন্ন দু’একটি ঘটনার মধ্য দিয়ে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে ৪ টা পযন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে খাসা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। আটক কৃতরা হচ্ছে রাজিক হোসেন ও আব্দুল মুকিত। তারা নয়াগ্রামের বাসিন্দা। অাজ ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে জাল ভোট দেবার সময় তাদেরকে হাতে নাতে আটক করেন রিটার্নিং অফিসার মনির হোসেন।

বেলা আড়াইটার দিকে জাল ভোট দিতে গেলে হাসান নামে একজনকে আটক করা হয়। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার৩৮৩।

বিকেল ৩টার দিকে কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

এদিকে দুপুরের দিকে খাসাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়  কেন্দ্র থেকে দুই এজন্টকে বহিস্কার করা হয়েছে। তারা দুজনই বিএনপি প্রার্থী আবু নাসের পিন্টুর এজেন্ট। বহিস্কৃতরা হলেন েএমদাদুর রহমান ও  সুমন আহমদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী জানান, কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ থাকলেও তারা মোবাইল ব্যবহার করছিলেন। এই অপরাধে তাদের অনধিক ৬ মাসের কারাদন্ড দেয়ার বিধান রয়েছে। তবে তাদের লঘুদন্ড হিসেবে বহিস্কার করে আটক রাখা হয়েছে। ভোট গ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেয়া হবে।

আরও পড়ুন  সারাদেশে গণপরিবহন বন্ধ ঘোষণা

নির্বাচনে মেয়র পদে ৮ জন কাউন্সিলর পদে ৬৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্দন্দিতা করছেন। ২০০১ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন হচ্ছে বিয়ানীবাজারে।

সর্বশেষ সংবাদ