সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
সংবাদদাতা সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে এই ঘটনা ঘটে। চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার এই তথ্য জানিয়েছেন।
মারা যাওয়া চারজন হলেন রঞ্জিত সরকার (৪৫), তাঁর স্ত্রী রিতা সরকার (৩৫), মেয়ে সোনালী সরকার (১০) ও রঞ্জিতের বাবা জগদীশ সরকার (৭০)।
রঞ্জিত সরকারের প্রতিবেশী মিন্টু তালুকদারের ভাষ্য, সকালে বাড়ির উঠানে বিদ্যুৎস্পৃষ্ট হন রঞ্জিত। তাঁকে বাঁচাতে গিয়ে অন্যরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
চামরদানী ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর খবর গ্রামবাসীর কাছ থেকে জানতে পেরেছেন তিনি। পরে পুলিশে অবহিত করেছেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি