সিলেট | |
প্রকাশিত: 4:27 PM, October 25, 2023
সংবাদ মাধ্যম অনুযায়ী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে আলাপচারিতার ফাঁকে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস এক বাক্যে বলেন, তাকে ঘৃণা করি আমি।
এসময় অপু বলেন, ‘আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে হেট বললে আরও স্মার্ট হয়।’
তিনি আরও বলেন, ‘তার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার (বিষয়) করে না। তাকে আমি ঘৃণা করি।’
বর্তমানে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনও দেখা হয় কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি।
অপু বিশ্বাস আরও বলেন, জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।
এছাড়া বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আমি আগেও বলেছি শাকিব খানের পৃথিবী এখন একটাই। তার দুই সন্তান জয় ও বীর। সেখানে আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক সাইলেন্ট (নীরব) ও দায়িত্ববান হয়েছে। একজন বাবা হিসেবে তার এই পরিবর্তন ও চিন্তাধারাকে সবসময় রেসপেক্ট ও সম্মান জানাই আমি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি