ব্যর্থ প্রেমিকের ছুরিকাঘাতে কলেজছাত্রী আহত

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

প্রভাতবেলা প্রতিবেদক: দক্ষিণ সুরমায় নুরজাহান কলেজের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটন নামের বখাটে এক যুবক। সে প্রেমে ব্যর্থ হয়ে শনিবার দুপুরে এ ঘটনা ঘটালে স্থানীয়রা তাকে পাকড়াও করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।

আহত ফাতেমা খাতুন এ্যানি নুরজাহান মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী। সে তেতলী ইউনিয়নের বদিকোনার নূর আলীর মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক দিন থেকে বখাটে লিটন কলেজ ছাত্রীকে উত্যক্ষ করে আসছে। শনিবার দুপুর বাড়ি যাওয়ার পথে প্রায় ১২টার দিকে চন্ডিপুল এলাকায় ফাতেমার পথরোধ করে প্রেম নিবেদন করে বখাটে লিটন। তখন ফাতেমা তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে তার বুকে ছুরিকাঘাত করে আহত করে। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ