সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
প্রতিনিধি, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখায় মাছুমা বেগম (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাছুমা বেগম উপজেলার উত্তর শাহবাজপুরের কুমালশাইল গ্রামের এমদাদুর রহমানের (ইন্তাজুল) মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে বাবা ও সৎ মার ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন মাছুমা বেগম। পরে পরিবারের সদস্যরা বিয়ষটি টের পেয়ে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাছুমা বেগমকে ভর্তি করা হয়। রাত সোয়া ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাছুমা বেগম মৃত্যু কোলে ঢলে পড়েন।
এ বিষয় শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন, কিশোরীর বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি