সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
লিবিয়াসহ বিদেশে মানবপাচারের ছয়টি মামলার আসামি রফিকুল ইসলামকে সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে গ্রেফতার করেছেন র্যাব-৯ ।
সোমবার (১ জুন) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল ২০১৯ সালে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৩৬ বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় করা মানবপাচার মামলার প্রধান আসামি।
র্যাব-৯ এর মুখপাত্র এএসপি ওবাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম মানবপাচার সংক্রান্ত ছয়টি মামলার আসামি। তিনি এখন র্যাবের হেফাজতে রয়েছেন। ২০১৯ সালের ১১ মে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৬ বাংলাদেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের মানবপাচারকারী চক্রের অন্যতম শীর্ষ আসামি রফিকুলের বিরুদ্ধে মামলা করায় বাদীকে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল মানবপাচারকারী চক্র। এ ব্যাপারে রফিকুলসহ তার ৫ সহযোগীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলাও হয়েছিল। ২০১৯ সালের ২৮ নভেম্বর মামলা করা হয়।
উপজেলার নওধার মাঝপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে রেজাউল ইসলাম রাজু বাদী হয়ে থানায় মামলাটি করেছিলেন। এতে মামলার প্রধান আসামি বিশ্বনাথ উপজেলার কাঁঠালীপাড়া গ্রামের মৃত চমক আলীর ছেলে রফিকুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলার তেতলী চেরাগী গ্রামের সৈয়দ আলীর ছেলে শাহিন আহমদ ।
এই মামলায় মানবপাচার চক্রের অন্যতম মূল হোতা রফিকুলের সহযোগী রাজনগর গ্রামের মৃত আতর আলীর ছেলে আবদুল কাদির, রামপাশা গ্রামের মৃত আবদুল মানিকের ছেলে আলী হায়দার মহুরী, বিশ্বনাথ নতুন বাজার এলাকার বাসিন্দা আসু মিয়ার ছেলে আবুল কালামকে গ্রেফতার করা হয়। এছাড়াও ২০১৯ সালের ১৬ মে মানবপাচার প্রতিরোধ দমন আইনে মামলা হয় রফিকুলের বিরুদ্ধে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি