সিলেট | |
প্রকাশিত: 6:05 PM, April 27, 2021
প্রভাতবেলা ডেস্ক:
হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের রিসোর্টের সঙ্গীনি জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল ঝর্ণাকে মোহাম্মদপুরে মামুনুল হকের বোন দিলরুবার বাসা থেকে উদ্ধার করে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন বলেন, ‘গতকাল তার বাবা (ঝর্ণা) কলাবাগান থানায় একটি জিডি করেন। আমরা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছি।’
জানা গেছে, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের ঘটনাপ্রবাহের পর থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। রিসোর্টকাণ্ডের পর ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল।
তাকে উদ্ধারে বাবা ওলিয়র রহমান ও বড় ছেলে আবদুর রহমান জামি ঢাকার দুটি থানায় সাধারণ ডায়েরি করেন।
গত ৩ এপ্রিল ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে গেলে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয়রা। পরে জিজ্ঞাসাবাদের মুখে ঝর্ণা এলোমেলো কথা বলেন। তার নাম বলেন আমিনা তাইয়্যেবা। তিনি দাবি করেন, তাদের বাড়ি খুলনা, বাবার নাম জাহিদুল ইসলাম।
তবে পুলিশকে সেই রাতে ঝর্ণা নিজের নাম জানিয়ে বলেন, তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়, বাবার নাম ওলিয়র রহমান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি