সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা: ধাপে ধাপে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, ধাপে ধাপে মার্চের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। কয়েকটি ধাপে এই নির্বাচনের ভোট গ্রহণ হবে।
মোট কয়টি ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ৬, ৭ কিংবা ৮ ধাপে হবে। যদিও এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী কমিশন সভায় এসব নিয়ে আলোচনা হবে। তার পরে সিদ্ধান্ত হবে।
২০১৪ সালেও ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় সাত ধাপে এ নির্বাচন সম্পন্ন করে ইসি।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে সচিব বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি