সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ২১, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশী প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি মিছিল করতে পারেনি। পুলিশের মৃদু বাধায় স্থানীয় রেজিস্টারে মাঠের ভেতরেই অবস্থান নেন শ’খানেক নেতাকর্মী। এখানেই বিক্ষোভ প্রদর্শন করে জ্বালাময়ি বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালনে রোববার দুপুর থেকে নেতা কর্মী জড়ো হতে থাকেন স্থানীয় রেজিস্টারী মাঠে। এক পযায়ে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ পুলিশকে কয়েক দফা অনুরোধ করলেও পুলিশ পাত্তা দেয়নি। পুলিশি নির্দেশনায় রেজিস্টারী মাঠের অভ্যন্তরে পথসভা করে দায়িত্ব আঞ্জাম দেন।
দলীয় একটি সুত্র জানায়, শনিবার সিলেট মহানগর বিএনপি’র নির্বাহী ও উপদেষ্টা পরিষদের সভায় আজকের কর্মসুচি বাস্তবায়নে দৃড় অংগিকার করা হয়। ২৪ ঘন্টার ব্যবধানে চুপসে যায় বিএনপি।
কর্মসুচি শক্তভাবে বাস্তবায়ন না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ফটো আপলোড করে নেতা কর্মীরা তৃপ্তির ঢেকুর তোলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি