সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০
প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি