রাজনৈতিক পরিস্থিতি : বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

রাজনৈতিক পরিস্থিতি : বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিফ করবে সরকার।

 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এ সময় ব্রিফিংয়ে মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন।

সর্বশেষ সংবাদ