সিলেট | |
প্রকাশিত: 5:00 PM, October 29, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির এএসআই আশেক এলাহীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. জিয়াদুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মহিদুল ইসলাম জানান, আদালতে আশেক ই এলাহীর ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
বুধবার দিবাগত রাতে সিলেট পুলিশ লাইন্স থেকে আশেক এলাহীকে গ্রেপ্তার করা হয়। রায়হানকে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠার পর আশেককে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।
রায়হান হত্যা মামলায় এ নিয়ে বন্দরবাজার ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হলো। এছাড়া রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুল ইসলামকে ৫৪ ধারায় আটক করেছে পিবিআই।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেক এলাহী। সকাল ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরে এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
এরপর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবরসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি