সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: মরেও দলীয় পরিচয় সঙ্কটে ছাত্রলীগ কর্মী লিটন আহমদ লিটু (২৫)। কেন্দ্রীয় ছাত্রলীগ বলছে লিটু ছাত্রলীগ কর্মী। হত্যাকারীর শাস্তি চাই। জেলা ছাত্রলীগ বলছে লিটু ছাত্রলীগের কেউ না। লিটুর প্রাণ গেল কেন, কার জন্য? হায় ছাত্রলীগ।
বিয়ানীবাজারে সরকারী কলেজে নিহত লিটু ছাত্রলীগের কর্মী বলে দাবী করেছেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জাকির হোসেন। তিনি বলেন, লিটুকে যারা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা ছাত্রলীগের কেউ না। তিনি জড়িতদের শাস্তি দাবী করেন।
আর ছাত্রলীগ সিলেট জেলা শাখা বলছে ভিন্ন কথা। গন মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। নিহত লিটু ছাত্রলীগের কর্মী নয়। সে বহিরাগত সন্ত্রাসী। লিটু তার নিজের অস্ত্রের গুলিতেই মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় লিটু কলেজের ছাত্র নয়। তারপরও সে অবৈধ ভাবে অস্ত্র নিয়ে প্রবেশ করে। তখন অবৈধ এই অস্ত্রের ম্যাগাজিন লোড করতে অসাবধানতাবশত নিজের গুলিতে নিজেই নিহত হয় লিটু । জেলা ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে এমন বক্তব্যে প্রশ্ন শুধু একটাই, লিটু তুমি কার?

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি