সিলেট | |
প্রকাশিত: 1:55 PM, August 8, 2016
৫০ হাজার টাকার জাল নোট সহ একজনকে আটক করেছে র্যাাব। শনিবার সন্ধ্যা ০৬ টার দিকে র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমসেরনগর এলাকায় অভিযান পরিচালনা করে । এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এ অভিযানে সাথে ছিলেন এএসপি মোহাম্মদ খোরশেদ আলম। অভিযানে শমসেরনগর রোড এলাকায় কমলগঞ্জ প্রানী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) জাল টাকাসহ ০১ (এক) জনকে আটক করে। আটক ব্যক্তির নাম ও মোঃ রকিব আলী (৩৬)। সে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চাটি মেলাঘর গ্রামের মৃত রহিছ আলীর পুত্র। আজ দুপুওে র্যাব ৯ এক ইমেইল বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি