সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৯
আইন-আদালত ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলার আবেদনটি করেন। জানা যায়, বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পরে আদেশ দেবেন।
সাংবাদিকদের ‘চোর’ বলে সম্বোধন করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলাটি করেন মিঞা মো. নুজহাতুল হাসান।
প্রসঙ্গত; অভিনেত্রী শমী কায়সার ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শমী কায়সার তার ব্যবহৃত দুটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে না বলে জানান।
সেখানে উপস্থিত থাকা সাংবাদিকরা মোবাইল চুরি করেছে এমন অভিযোগও আনেন তিনি। পরে নিরাপত্তাকর্মীদের দিয়ে সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করানো হয়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াসহ সবখানে শমী কায়সারকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এদিকে; তল্লাশির সময় মিলনায়তনের মূল ফটক বন্ধ করে দেয়া হয়। অনেকে বের হতে চাইলে তাদের চোর বলে সম্মোধন করেন শমী কায়সার। পেশাগত দ্বায়িত্বে থাকা সাংবাদিকরা এই মন্তব্যের পর উত্তেজিত হয়ে ওঠে। এমনকি বাকবিতণ্ডার পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিং’র এক কর্মী স্মার্টফোন দুইটি নিয়ে গেছে বলে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি