সিলেট | |
প্রকাশিত: 3:47 PM, March 7, 2021
প্রভাতবেলা ডেস্ক:
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিবসটি উপলক্ষে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
পরবর্তীতে সকাল ১০টা ২৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এরপর শাবি শিক্ষক সমিতি, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ছাত্রলীগ, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন বিভাগ ও বিভিন্ন আবাসিক হল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের ইতিহাসে এক অনবদ্য দলিল। এই ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয় এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। এজন্যই আজ আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি