শ্রীমঙ্গলে পাঁচ বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

শ্রীমঙ্গলে পাঁচ বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

 

প্রতিনিধি, মৌলভীবাজার:

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লিমন গড় (৫) নামে পাঁচ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। সে স্থানীয় শিবু গড়ের ছেলে।

 

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শ্রীমঙ্গলের ৮নং কালিঘাট ইউনিয়নের বিলাসছড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লিমন গড়কে দুপুর একটা থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে বিকাল চারটার দিকে লিমনের অর্ধ গলাকাটা মরদেহ বাগানের ৪ নম্বর সেকশনের একটি ঝোপের মধ্যে পাওয়া যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

নিহত লিমনের পিতা শিবু গড় জানান, গত চারমাস আগে আমার সিএনজি গাড়ির ব্যাটারি চুরি হয়েছিলো। তখন চোর হিসেবে ধরা হয় আমার এলাকারই ইউনুস নামের এক যুবককে, তখন ওয়ার্ড মেম্বার বিচার করে ইউনুসকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সেই টাকা দশ দিনের ভেতর দেওয়ার কথা থাকলেও সে গত পাঁচ মাসেও আমার টাকা দেয় নি।

আরও পড়ুন  ছাতকে কবরস্থানের রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

 

তিনদিন আগে আমি তাকে (ইউনুসকে) জানাই আমার টাকা না দিলে আমি তার বিরুদ্ধে মামলা করবো। এই কারণেই ইউনুস আজ দুপুরে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করে। অভিযুক্ত ইউনুস মিয়া বিলাসছড়ার হানিফ মিয়ার ছেলে এবং ওই বাগানের ৩ ও ৪ নম্বর সেকশনে সে চৌকিদারের দায়িত্ব পালন করেন।

 

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, নিহত লিমনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিমনের বাবা শিবু গড় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা ইতিমধ্যে হত্যার বিষয়টির তদন্ত শুরু করে দিয়েছি।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ