সিলেট | |
প্রকাশিত: 8:06 PM, January 8, 2017
সংবাদদাতা, ঝালকাটি: ঝালকাঠির রাজাপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রী স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় নির্যাতিত ওই ছাত্রীর বাবা শুক্রবার রাতে রাজাপুর থানায় একটি মামলা করেন।
গত বুধবার রাতে উপজেলার কানুদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ঘটনার দিন রাতে নিজ ঘরে যাচ্ছিল ওই ছাত্রী। এ সময় প্রতিবেশী যুবক মো. ইব্রাহিম মাফলার দিয়ে ওই ছাত্রীর মুখ বেঁধে বাড়ির দক্ষিণ পাশের বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে ওই যুবক। ওই ছাত্রীর চিৎকার শুনে তাঁর বাবা এগিয়ে এলে ইব্রাহিম পালিয়ে যায়। ঝালকাঠি সদর হাসপাতালে শনিবার সকালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হয়। তবে পরীক্ষার রিপোর্ট প্রতিবেদন এখনো হাতে এসে পৌঁছায়নি বলে পুলিশ জানায়।
প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে দাবি করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, ইব্রাহিমকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা। ধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে ওই যুবক পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
– See more at: http://www.bdmorning.com/big-slide/157224#sthash.D9X2s4yo.dpuf

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি