সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
প্রভাতবেলা ডেস্ক : সংসদে চলছিল ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পুনর্নিমাণ নিয়ে আলোচনা। সেই আলোচনায় বক্তব্য রাখতে রাখতেই এক সংসদ সদস্য বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। এ সংক্রান্ত একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
এ ঘটনা ঘটেছে ইতালির সংসদে। গত সপ্তাহে সেখানে আলোচনা চলছিল ২০১৬ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সংস্কার কাজ করা হবে। এ নিয়ে যখন অনেকেই গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত ঠিক তখনই এক সংসদ সদস্য বক্তব্য রাখতে দাঁড়িয়ে যান। তেত্রিশ বছর বয়সী ফ্ল্যাভিও দি মুরো বলেন, “প্রতিদিন আমরা রাজনৈতিক আলোচনা, বিতর্কে ব্যস্ত থাকি। আমরা প্রায়ই সত্যিকারের মূল্যবোধ, যাঁরা আমাদের যত্ন নেন, আমরা যাঁদের ভালবাসি তাঁদের উপেক্ষা করি।” এরপরই তিনি তাঁর ‘আসল’ বক্তব্যে আসেন। তিনি বলেন, “এটা আমার কাছে একটা বিশেষ দিন। এলিসা, তুমি কি আমাকে বিয়ে করবে?”
ফ্ল্যাভিও-র বান্ধবী এলিসা দে লিও তখন সংসদের পাবলিক গ্যালারিতে বসেছিলেন। ফ্ল্যাভিও পকেট থেকে একটি আংটি বের করে সবার সামনে এলিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তাঁর এই কাজে সংসদের সদস্যরা বেশ মজা পান। তাঁরা সবাই ফ্ল্যাভিওকে অভিনন্দনও জানান। এমনকি সংসদের স্পিকারও তাঁকে অভিনন্দন জানান। আনন্দবাজার পত্রিকা

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি