সহযোগীসহ ডাকাত সর্দার আব্দুল হক গ্রেফতার

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

সহযোগীসহ ডাকাত সর্দার আব্দুল হক গ্রেফতার

সহযোগীসহ ডাকাত সর্দার আব্দুল হক গ্রেফতার

প্রভাতবেলা ডেস্ক♦
আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল হক (৪৪)কে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার ফার্মগেইটস্থ হোটেল গ্রীন প্যালেস ইন্টারন্যাশনাল থেকে মঙ্গলবার (৯ ফেবরুয়ারী) ভোওে সহযোগী ডাকাত শফিউরসহ আব্দুল হককে গ্রেফতার করা হয়।

 

সিলেট জেলা পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল হক (৪৪) (পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-পুরান নোয়াকোট ,থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ )কে তার সহযোগী ডাকাত শফিউর রহমান আজিজ (৩৬)( পিতা-মৃত তুরু মিয়া, সাং-মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা) কে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি সিলেটসহ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ জোন) সিলেটের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার তেজগাঁও থানাধীন ফার্মগেইটস্থ হোটেল গ্রীন প্যালেস ইন্টারন্যাশনাল হতে মঙ্গলবার (০৯/০২/২০২১) ভোর ০৫.৩০ টার সময় তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামী প্রায় ১০ বছর ধরে ডাকাতির সাথে জড়িত। সে আন্ত: বিভাগীয় ডাকাত দলের সর্দার। ডাকাত আব্দুল হক এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১০ (দশ) টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন  সিলেটে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রসংগত: গত ১৪/১২/২০২০খ্রিঃ বিশ^নাথ থানা এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে জেলা পুলিশের অভিযানে ডাকাত সর্দার শিপন হাজারী ওরফে হাজারী শিপন ওরফে শিপন মিয়া ০২ (দুই) টি দেশীয় তৈরি পাইপগান, ০১ টি গ্রীল কাটার এবং ০৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়।

 

এ সংক্রান্তে বিশ^নাথ থানায় মামলা নং-১৪, তারিখ-১৬/১২/২০২০খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলার ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের নিমিত্তে জেলা গোয়েন্দা শাখা দক্ষিন জোন বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। পাশাপাশি বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মামলার এজাহার নামীয় পলাতক আসামী আবদুল হককে গ্রেফতার কওে পুলিশ

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ জোন), সিলেটের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

সর্বশেষ সংবাদ