সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
সালমান শাহ’র স্ত্রী সামিরা আবার বিয়ে করেছেন। এটা তার তৃতীয় বিয়ে। সামিরার নতুন স্বামী ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। সামিরার দ্বিতীয় স্বামী ছিলেন সালমান শাহ’র বন্ধু মোশতাক ওয়াইজ। আনন্দ ঝর্ণা ডেস্ক।
সামিরার নতুন বিয়ের খবরটি শনিবার (১৪ আগস্ট) রাতে নিশ্চিত করেছেন সামিরার সদ্যপ্রাক্তন স্বামী মোশতাক।
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। সামিরার প্রথম স্বামী সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যু হয়। এরপর স্ত্রী সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে৷ তিনি ছিলেন সালমানেরই বন্ধু। কিছু দিন আগে এ সংসারটি ভেঙ্গে যায়।
গেল ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। বর্তমানে সামিরা ইশতিয়াকের বাসাতেই থাকছেন। তার তিন সন্তান সামিরার সঙ্গেই থাকেন। তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়৷
বিয়ে প্রসঙ্গে সামিরা গণমাধ্যমকে বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী৷ অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে৷ আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো।’
এ প্রসংগে মোশতাক বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি সামিরা বিয়ে করেছে৷ তার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো৷ এছাড়া এ বিচ্ছেদ আমাদের এক পুত্র ও দুই কন্যা সন্তানের উপর কোন প্রভাব ফেলবে না৷’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি