সিলেটের ৩টি সহ ২৩ পৌরসভায় বিএনপি’র মনোনয়ন

প্রকাশিত: 5:45 PM, December 1, 2020

সিলেটের ৩টি সহ ২৩ পৌরসভায় বিএনপি’র মনোনয়ন

সিলেটের ৩টিসহ ২৩ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র ২৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন আজ মঙ্গলবার । ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে লড়বেন। প্রভাতবেলা প্রতিবেদক।

মনোনয়নপত্র যাঁরা জমা দিয়েছেন : মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারুল ইসলাম, সুনামগঞ্জের দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী,  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি।

 

পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. রেজাউল করিম (রাজা); দিনাজপুরের ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী; রংপুরের বদরগঞ্জে মো. ফিরোজ শাহ; কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম; রাজশাহীর পুঠিয়ায় মো. আল মামুন, কাটাখালীতে আধ্যাপক মো. সিরাজুল হক; সিরাজগঞ্জের শাহজাদপুরে মো. মাহমুদুল হাসান; কুষ্টিয়ার খোকসায় রাজু আহমেদ; চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গায় মো. সিরাজুল ইসলাম (মনি); খুলনার চালনায় মো. আবুল খায়ের খান মনোনয়ন পেয়েছেন।

 

বরগুনার বেতাগীতে মো. হুমায়ুন কবির; পটুয়াখালীর কুয়াকাটায় মো. আবদুল আজিজ; বরিশালের উজিরপুরে মো. শহিদুল ইসলাম খান; বরিশালের বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান; ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন; নেত্রকোনার মদনে মো. এনামুল হক; মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভায় মো. আতাউর রহমান আতা; গাজীপুরের শ্রীপুরে মো. শহিদুল্লাহ শহিদ;  এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আবুল মুনছুর বিএনপির মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন  হবিগঞ্জে ডাকাতি করতে এসে মা-মেয়েকে গণধর্ষণ

উল্লেখ্য, প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে  ভোটগ্রহণ করা হবে।

এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ