সিলেটে এডভোকেট লুৎফুরের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক :আজ ১২ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন  জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট লুৎফুর রহমান। ইতিহাসে নাম লিখিয়ে প্রথম সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আজ চেয়ারে বসেছেন লুৎফুর রহমান।
জানা গেছে, ১১ জানুয়ারি বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের পর থেকেই চেয়ারম্যান হিসেবে নিজ নিজ জেলার দায়িত্ব পালনের ক্ষমতা পেয়েছেন তারা।
উল্লেখ্য, দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ ডিসেম্বর। সিলেট জেলা পরিষদে জনপ্রতিনিধিদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।

সর্বশেষ সংবাদ