সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি

প্রকাশিত: 12:49 AM, April 8, 2020

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক এর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। শ্বাসকষ্ট শুরু হওয়ায় রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। প্রথমে কেবিনে ভর্তি করে চিকিৎসা দেয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১ টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে তার শ্বাস- প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও।

প্রসংগত:

৫্এপ্রিল  করোনাভাইরাসে আক্রান্ত হন এই চিকিৎসক। সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত আক্রান্ত রোগী তিনি।  তার বাসা নগরীর হাউজিং এস্টেট এলাকায়। তাঁর বয়স ৫০ বছর।  সিলেট  ওসমানী মেডিকেল কলেজ ও হাসাপাতালের সহকারী অধ্যাপক এই চিকিৎসক সিলেট ইবনে সিনা হাসপাতালে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন।

 

সর্বশেষ সংবাদ