সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 12:30 PM, December 20, 2023

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রভাতবেলা প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইট বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বিকালে জেলার আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এর আগে হয়রত শাহজালাল এবং হয়রত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা। এরপর বিকাল ৩টায় সভাস্থলে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই আওয়ামী লীগের নির্বাচনি প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক সূচনা ঘোষিত হবে।

সর্বশেষ সংবাদ