সিলেটে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ২৭, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খজর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার জিলকার হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেট সদর উপজেলার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২০) ও ইমন মিয়া (১০) এবং তাদের চাচাতো ভাই আব্দুল আমিন (১৬)।

জানা যায়, শনিবার বিকালে জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে তিন ভাই বজ্রপাতের শিকার হন। এ সময় হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ