সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬
প্রভাতবেলা প্রতিবেদক: বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা সিলেট থেকে একটি এবং মৌলভীবাজারের একটি গ্যারেজ থেকে দুইটি দামী গাড়ী উদ্ধার করেছে।
গাড়িগুলোর একটি পাজেরো স্পোর্টস কার ও একটি জাগুয়ার। এর মধ্যে একটিতে ব্রিটিশ নম্বরপ্লেট দেখা যাচ্ছে।
গাড়িগুলোর মধ্যে একটি, মৌলভীবাজারের গ্যারেজের মালিক ব্যবহার করতেন বলে জানিয়েছেন, শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার।
তবে, গাড়িগুলোর আনুমানিক মূল্য কত সে বিষয়ে তিনি কোন ধারণা দিতে পারেননি।
প্রভাত কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া তিনটি গাড়িই কারনেটের আওতায় আনা গাড়ি।
গাড়িগুলো কারনেট সুবিধা ব্যবহার করে আনা হয়েছে

শুল্কমুক্ত সুবিধায় পর্যটকদের গাড়ি নিয়ে আসার সুবিধাকে কারনেট বলা হয়। তবে ঐ সুবিধা ২০১২ সালেই বিলুপ্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
ফলে ঐ সুবিধা ব্যবহার করে আনা গাড়ীগুলো এখন অবৈধ হিসেবে গণ্য হয়।
প্রভাত কুমার জানিয়েছেন, বাংলাদেশে এখনো প্রতি বছর কারনেটের আওতায় আনা বহু গাড়ী জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
২০১৬ সালে এখনো পর্যন্ত এরকম মোট ৪০টি গাড়ী আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
গাড়ি

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি
আজকের তিনটি গাড়ি আটকের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি